কারওয়ান বাজারে চালের আড়তে ভোক্তা অধিদফতরের অভিযান
বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুত ঠেকাতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের আভিযানিক টিম।
বুধবার দুপুর ১২টার পর কারওয়ান বাজারের কিচেন মার্কেটে চালের আড়তগুলোতে অভিযান চালানো হয়। পরে অভিযানে নেতৃত্ব দেওয়া খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মর্জিনা আক্তার এ তথ্য জানান।
.png)
তিনি বলেন, অভিযানের খবর পেয়ে চাল ব্যবসায়ীদের অনেকে দোকানপাট ফেলে পালিয়েছেন। কারওরান বাজারে বিভিন্ন চালের আড়তে ব্যবসায়ীদের লাইসেন্সে গরমিল পাওয়া গেছে। গরমিল রয়েছে চালের মজুতেও।
উপ-সচিব বলেন, যে দোকানে যাচ্ছি, কোনোটারই লাইসেন্স ঠিক পাওয়া যাচ্ছে না। চালের মজুতের হিসেবেও গরমিল রয়েছে। আমরা অভিযান শুরুর পর অনেক ব্যবসায়ী দোকান ফেলে চলে গেছে। এসব ব্যবসায়ীর বিরুদ্ধে পরবর্তীসময়ে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাদ্য মন্ত্রণালয়ের অভিযান চলছে। তবে চালের বাজারে অস্থিরতার সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করতে পারেনি খাদ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের অভিযোগ, বড় বড় মালিকরা মজুত করছেন।
তবে সেই বড় বড় মজুতদার মালিক কারা তা খুঁজে বের করতে ঊর্ধ্বতনদের জানানো হবে বলে জানান মর্জিনা আক্তার। মন্ত্রণালয়ের কর্মকর্তারা কারওয়ান বাজার মনিটর করতে এসেছিলেন বলেন জানান উপ-সচিব।