ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াতে ফায়ারকর্মীদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৭:৫৩, ১৮ জুন ২০২২
সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াতে ফায়ারকর্মীদের ছুটি বাতিল
ছবি: সংগৃহীত

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট। এ জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে স্ট্যান্ডবাই ডিউটি দেওয়া হয়েছে।

এর আগে, শুক্রবার সকাল থেকেই সিলেট বিভাগীয় অফিস সাহায্য কার্যক্রম জোরদার করা হয়। কেন্দ্রীয়ভাবে ঢাকায় খোলা হয়েছে বন্যায় উদ্ধার কাজের মনিটরিং সেল। 

এদিকে গতকাল শুক্রবার থেকে বিপর্যয়ের মুখে থাকা সিলেট সদরের খাদ্য গুদামে ঢুকে পড়া পানি নিয়মিতভাবে পাম্পের মাধ্যমে সরানোর কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

Advertisement


এছাড়া বিপর্যয়ের মুখে থাকা কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রেও নিয়োজিত করা হয়েছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। সেখানেও তারা ভেতরে ঢুকে পড়া পানি নিয়মিতভাবে সরানোর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও চলমান রাখার কাজে সহায়তা করছে।

ফায়ার সার্ভিস অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় গতকাল (শুক্রবার) রাতেই জরুরি ভিত্তিতে অধিদফতর থেকে সিলেটে জেমিনি বোট পাঠানো হয়েছে। জেমিনি বোটের সাহায্যে শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেয়ার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এছাড়া বিভিন্ন স্থানে খাদ্য সাহায্য পৌঁছে দিতেও কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!