ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২০ হাজারের বেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১১:৩৩, ১৯ জুন ২০২২
২০ হাজারের বেশি হজযাত্রী পৌঁছেছেন সৌদি 
ফাইল ফটো

বাংলাদেশ থেকে হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় সাড়ে ২০ হাজার যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শনিবার রাত ২টা পর্যন্ত ২০ হাজার ৪৪১ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। 

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। 

আরো জানা গেছে, এখন পর্যন্ত ৫৫টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩১টি, সৌদি এয়ারলাইনসের ১৯টি ও ফ্লাইনাসের ৫টি। দেশ থেকে সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৫৬ জন। 

Advertisement

আগামী ৮ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। 

ঢাকা থেকে গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!