ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ওমরাহ পালনে সৌদি আরবে মাহফুজুর রহমান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৪, ১ মে ২০২২
ওমরাহ পালনে সৌদি আরবে মাহফুজুর রহমান
ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ও গায়ক ড. মাহফুজুর রহমান।

সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যে গিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে মক্কায় অবস্থান করে ওমরাহ পালন করছেন।

ড. মাহফুজুর রহমানের ঘনিষ্ঠ অভিনেতা ডি এ তায়েব বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

ফেসবুকে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্যার ওমরা হজ পালন করছেন। সারা মুসলিম জাহানের জন্য তিনি দোয়া প্রার্থনা করছেন।

পোস্টটির সঙ্গে কিছু ছবিও জুড়ে দেন তায়েব। যেখানে মক্কার কয়েকটি ছবির সঙ্গে সাদা পাঞ্জাবি গায়ে মাহফুজুর রহমানকে দেখা যায়।  

এদিকে, আসন্ন ঈদুল ফিতরে নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। গানের অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘তুমি আমার প্রেয়সী’।  

গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। ঈদের দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় গানের অনুষ্ঠানটি প্রচার হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!