বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার ৭৪৭ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৮৮৬ জন মানুষ। এছাড়াও দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন দুই কোটি ৮০ লাখ ৫০ হাজার ৬৩৩ জন।
আরো পড়ুন> শাহজালালে প্রায় দুই কোটি টাকার সোনাসহ আটক ১
গত একদিনে (বুধবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৫ হাজার ৩৫৪ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৯ হাজার ৫৭৯ জনকে। এছাড়াও এ সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৮০ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
.png)
দেশে গত বছরের ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৩২ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।
অধিদফতর জানিয়েছে, দেশে এই পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ১০ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।