শুক্রবার হলি আর্টিসানের হামলার ছয় বছর পূর্তিতে আর্টিসান ভবনের সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাপানের রাষ্ট্রদূত এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ঢাকায় এমন একটি রোমহর্ষক জঙ্গি হামলা হতে পারে, তা আমরা দুঃস্বপ্নেও ভাবিনি। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। সন্ত্রাসবাদ বাংলাদেশের ইতিহাসের অংশ নয়।
.png)
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিসানের জঙ্গি হামলায় নিহতদের মধ্যে সাত জাপানি নাগরিক ছিলেন। ভয়াবহ এ হামলায় দেশি-বিদেশিসহ ২২ জন নিহত হন। হলি আর্টিসানের জঙ্গি হামলার সময় ইতো নাওকি জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।