ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভোজ্যতেলে ভ্যাট সুবিধা বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৮, ৫ জুলাই ২০২২
ভোজ্যতেলে ভ্যাট সুবিধা বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
ভোজ্যতেল- ছবি: সংগৃহীত

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে বিদ্যমান পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি পর্যায়ে ভ্যাট সুবিধার মেয়াদ তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে এই সুবিধা গত ৩০ জুন পর্যন্ত বহাল ছিল। বর্তমানে ভোজ্যতেলে শুধুমাত্র আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য রয়েছে।

Advertisement

এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সই করা পৃথক দুইটি প্রজ্ঞাপনে ঐ সুবিধা বহাল রাখা হয়েছে। এর আগে গত ১৬ মার্চ এনবিআর থেকে জারি করা প্রজ্ঞাপনে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পাম অয়েলের ওপর আরোপীয় মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়।

গত ১৪ মার্চ ভোজ্যতেলে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করেছিল এনবিআর। ঐ আদেশ অনুসারে পরিশোধিত সয়াবিন ও পাম অয়েলে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল। নতুন আদেশের ফলে ঐ সুবিধা আরো তিন মাস বহাল থাকলো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!