ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হজে গিয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৩, ১৪ জুলাই ২০২২
হজে গিয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু
বায়তুল্লাহ। ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট ১৬ বাংলাদেশির মৃত্যু হলো। 

বুধবার রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। মো. ফয়জুর রহমান (৫০) বুধবার মক্কায় তিনি মারা যান। তিনি সিলেট জেলার বাসিন্দা ছিলেন।  

এখন পর্যন্ত মারা যাওয়া ১৬ জন হজযাত্রীর মধ্যে পুরুষ ১১ জন, নারী ৫ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৩ জন, মদিনায় ২ জন ও জেদ্দায় ১ জন।

Advertisement

এদিকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!