[ জাতীয় ]
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ৫১ রোগী
হাসপাতালে ডেঙ্গুরোগী- পুরনো ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। তাদের মধ্যে ১৩ জন ঢাকার বাইরের।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত দুইজনের মধ্যে একজন কক্সবাজারের, অন্যজন ঢাকার। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫ জন মারা গেলেন।
নতুন আক্রান্ত নিয়ে চলতি বছর দেশে মোট ১ হাজার ৮৪০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হলেন। রোগীদের মধ্যে ২২৪ জন এখনো চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত মোট ১ হাজার ৬১১ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!