ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অংশগ্রহণমূলক নির্বাচন করতে সব দলকে অনুরোধ করছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১২:০৫, ২৪ জুলাই ২০২২
অংশগ্রহণমূলক নির্বাচন করতে সব দলকে অনুরোধ করছি: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সব রাজনৈতিক দলকে অনুরোধ করে আসছি।

রোববার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। 

সিইসি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছি। সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে অনুরোধ করছি।

Advertisement

তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ থাকছে, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনে আমাদের করণীয় নির্ধারণে আপনারাও ভূমিকা রাখবেন। 

সিইসি বলেন, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সবারই প্রত্যাশা। সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। আমরা সবার পরামর্শ ও মতামত জানার জন্য চেষ্টা করছি।

ইসির সংলাপে দলটির আমির হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজীর নেতৃত্বে ১২ সদস্য অংশ নেন। এছাড়া ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার কমিশনারও এ সময় উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!