ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৯: স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৩, ২৪ জুলাই ২০২২
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৯: স্বাস্থ্য অধিদফতর
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যুতে দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৯ জনে দাঁড়িয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুসারে, সর্বশেষ মৃত্যু বন্যার পানিতে ডুবে হয়েছে। ১৭ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এছাড়া এ সময়ের মধ্যে প্রায় ২৩ হাজার ৭৯৮ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোট মৃতের মধ্যে বন্যার পানিতে ডুবে ১০১ জন, বজ্রপাতে ১৬ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে নয়জন মারা গেছেন।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুদের মধ্যে সিলেটে ৭৩ জন, ময়মনসিংহে ৪১ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন।

দেশের ১৮৫টি উপজেলা বন্যাকবলিত। এর মধ্যে ৩৩টি সিলেট বিভাগে,রংপুর বিভাগে তিনটি, ময়মনসিংহ বিভাগে সাতটি এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা, যেখানে যথাক্রমে ১৩, ১১, ৭ ও ৫ উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!