বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৬১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৮ জন ও ঢাকার বাইরে সারাদেশে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে সারাদেশে ৩১১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৩৮ জন ও ঢাকার বাইরে ৭৩ জন রয়েছেন।
.png)
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৩৬৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩৫৭ জন। একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট দুই হাজার ৪৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট এক হাজার ৭৬৮ এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২৭৯ জন। পাশাপাশি এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আটজনের মৃত্যু হয়েছে।