বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৬৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৮ জন ও ঢাকার বাইরে ১৭ জন।
বর্তমানে সারাদেশে ৩৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫৪ জন ও ঢাকার বাইরে ৮২ জন।
.png)
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৪৯৫ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ১১৫ ও ঢাকার বাইরে ৩৮০ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দুই হাজার ১৫১ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৫৮ ও ঢাকার বাইরে ২৯৩ জন। পাশাপাশি চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।