ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্নীতিবাজরা যেকোনো সময় ধরা পড়বে: দুদক কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৭, ৩ আগস্ট ২০২২
দুর্নীতিবাজরা যেকোনো সময় ধরা পড়বে: দুদক কমিশনার
চট্টগ্রাম মেডিকেল কলেজের শহিদ বীরোত্তম শাহ আলম অডিটোরিয়ামে দুদকের গণশুনানি অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান- ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, দুর্নীতিবাজরা এখন ধরা পড়া ও শাস্তির আতঙ্কে আছে। যেকোনো সময় তারা ধরা পড়বে ও শাস্তির সম্মুখীন হবে।

তিনি বলেন, দুদক দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আগে বলা হতো দুদক শুধুমাত্র চুনোপুঁটিদের নিয়ে কাজ করে, রুই-কাতলা ধরে না। এখন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি জেলে আছে। 

বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজের শহিদ বীর উত্তম শাহ আলম অডিটোরিয়ামে দুদকের গণশুনানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Advertisement

গণশুনানিতে দুদক কমিশনার বলেন, যিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় অভিযুক্ত হয়েছেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্ত হিসেবেই থাকবেন। মামলার বিচার থেকে কোনো পরিত্রাণ নেই। জীবিত থাকতে অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতির সহযোগী যারা থাকবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সমাজ থেকে দুর্নীতি সমূলে উৎপাটন করতে হবে উল্লেখ করে দুদক কমিশনার বলেন, আমাদের বক্তব্য হচ্ছে জিরো টলারেন্স টু করাপশন। এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা যদি এর কাছাকাছি পৌঁছাতে পারি, তাহলেই আমাদের জন্য যথেষ্ট।

তিনি বলেন, দুদক ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। এখন দুদকের আকার ও সক্ষমতা বেড়েছে। দুর্নীতিকে আমলে নেয়ার ও বিচার করার ক্ষমতা রয়েছে। দুদকের ৭০ শতাংশ মামলায় শাস্তি দিতে সক্ষম হয়েছি আমরা।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়সহ চট্টগ্রাম দুদকের বিভাগীয় পরিচালকসহ চট্টগ্রামের বিভিন্ন সরকারি দফতরের সংশ্লিষ্ট দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস/এমআরকে
ট্যাগ: দুদক
লিংক সফলভাবে কপি হয়েছে!