ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৪০ মিনিট পর শাহজালালে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০০:০৮, ৫ আগস্ট ২০২২
৪০ মিনিট পর শাহজালালে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক
ফাইল ফটো

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকে থাকা কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটি সরানো হয়েছে। উড়োজাহাজ রানওয়েতে আটকে পড়ায় বিমানবন্দরে অন্তত ৪০ মিনিট উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। এতে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইনসের শিডিউল ব্যাহত হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৩৪ ফ্লাইটটি রানওয়েতে অবতরণ করে। অবতরণের পর উড়োজাহাজটি ট্যাক্সিওয়ের দিকে যেতে পারছিল না। তবে রাত ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

 শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একটি টেকনিক্যাল ইস্যু ছিল। ৭টার পরপর ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। ৪০ মিনিট বন্ধ থাকার পর রাত ৮টার দিকে ঢাকার রানওয়ে আনুষ্ঠানিকভাবে সচল হয়েছে। এখন ফ্লাইট ওঠানামাতে কোনো সমস্যা নেই।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!