ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিআরটিএ’র সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক বিকেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৪, ৬ আগস্ট ২০২২
বিআরটিএ’র সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক বিকেলে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির লোগো

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের জন্য শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবেন পরিবহন মালিকরা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টায় এ বৈঠক হবে।

এদিকে ভাড়া সমন্বয়ের জন্য সকালে নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন লঞ্চ মালিকরা। লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাদের বৈঠকে আলোচিত এজেন্ডা নিয়ে সরকারের সঙ্গে বসবেন শিগগিরই। তবে বৈঠক কখন হবে তা এখনো নির্ধারিত হয়নি।

Advertisement

এর আগে, শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাত ১২টার পর থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!