ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকার বাতাসের মানের উন্নতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৬, ১০ আগস্ট ২০২২
ঢাকার বাতাসের মানের উন্নতি
ফাইল ছবি

জনবহুল শহর ঢাকার বাতাসের গুণ-মানের উল্লেখ্যযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২২তম। শহরটির বাতাসের দূষণ স্বাভাবিক পর্যায়ে রয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৬৮। 

৫০ থেকে ১০০ এর মধ্যে একিউআই স্কোর ‘স্বাভাবিক’ বলা হয়। তবে এমন পরিস্থিতিও কিছু মানুষের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, বিশেষ করে যারা বায়ুদূষণের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল।

Advertisement

সৌদি আরবের রিয়াদ, পাকিস্তানের লাহোর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই যথাক্রমে একিউআই ৩০৯, ১৫৩ ও ১৫১ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম ৩ স্থান দখল করেছে।

আরো পড়ুন> জলোচ্ছ্বাসের শঙ্কা, সমুদ্রবন্দরে বহাল ৩ নম্বর সংকেত

বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘খারাপ’ বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খারাপ’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

একিউআই সূচক বিশ্বের বিভিন্ন শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয় এবং সে শহরে বসবাসকারী মানুষের জন্য কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫ ধরনকে ভিত্তি করে: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বায়ুদূষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!