ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সিনেটে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ৯ আগস্ট ২০২২
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সিনেটে বিল পাস
ছবি: সংগৃহীত

সিনেটে ডেমোক্র্যাট পার্টির প্রস্তাবিত ঐতিহাসিক ৭৫০ বিলিয়ন ডলারের স্বাস্থ্যসেবা, কর ও জলবায়ু বিল পাস হয়েছে।

রোববার (৭ আগস্ট) ভোটের মাধ্যমে বিলটি পাস হয়। একে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দলের জন্য বড় জয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই সবচেয়ে বড় বিনিয়োগ সংক্রান্ত বিল।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট নামে বিলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণ ২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বিলের আওতায় বেশ কিছু পরিবারকে পরিবার বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য সাড়ে সাত হাজার এবং ব্যবহৃত গাড়ির জন্য চার হাজার মার্কিন ডলার পর্যন্ত ট্যাক্স ক্রেডিট দেওয়া হবে।

আরো পড়ুন>> ইরানে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ১০ জনকে হত্যা

প্রস্তাবিত বিলটি বাইডেনের  এজেন্ডার একটি মূল ভিত্তি। রোববার পাস হওয়া এই বিল প্রেসিডেন্ট বাইডেন ও তার দলের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।

বিলটি এখন ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউসে পাঠানো হবে। অবশ্য রিপাবলিকানরা শুরু থেকেই এই প্রস্তাবিত আইনের বিরোধিতা করে আসছিল।

বিলটির রোববার মার্কিন সিনেটে উত্থাপন করা হলে এর পক্ষে-বিপক্ষে সমানসংখ্যক ভোট পড়ে। তবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বিলটির পক্ষে ভোট দিলে ৫১-৫০ ভোটে বিলটি পাস হয়।

প্রেসিডেন্ট বাইডেনের অনুমোদনের পরই ঐতিহাসিক এই বিল আইনে পরিণত হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!