ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কানের অফিসিয়াল পোস্টারে জলবায়ু সংকট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:১৯, ২২ এপ্রিল ২০২২
কানের অফিসিয়াল পোস্টারে জলবায়ু সংকট
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রকৃতির গুরুত্ব বোঝাতে থিমেটিক পোস্টার প্রকাশ করেছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। ১৭ মে থেকে শুরু হচ্ছে বিশ্বের মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর। তাই প্রতি বছরের মতো এবারও প্রকাশ করা হয়েছে অফিসিয়াল পোস্টার।

প্রকাশিত পোস্টার দেখা গেছে, দিগন্তে চোখ রেখে সিঁড়ি বেয়ে উঠছে একজন মানুষ। তার হাত আকাশের পানে রাখা। এর নাম রাখা হয়েছে ‘অসীম আকাশ নীল’।

অ্যান্ড্রু নিকোলের চিত্রনাট্য ও পিটার উইয়ার পরিচালিত ‘দ্য ট্রুম্যান শো’ ছবির একটি দৃশ্য দিয়ে সাজানো হয়েছে এটি। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) আয়োজকরা কান উৎসবের তথ্য জানিয়েছেন।

Advertisement

বর্তমানে বিশ্বে জলবায়ু সংকট, মানবিক বিপর্যয় এবং আরও নানা উদ্বেগের কারণে এবারের অফিসিয়াল পোস্টারে কর্তৃপক্ষ রেখেছেন খোলা আকাশ। মানে প্রকৃতির গুরুত্ব।

সংশ্লিষ্টরা মনে করছেন, সিনেমার মাধ্যমে মানুষের চিন্তার পরিবর্তন ঘটে। মূলত চলচ্চিত্র জীবনের কথা বলে, সমাজের কথা বলে। নিয়ে আসে বন্ধুত্ব ও সর্বজনীন সৌহার্দ্যের বন্ধন। আয়োজকরা বলছেন, ‘কান উৎসব হলো মতপ্রকাশ ও স্বাধীনতার জন্য অদম্য অন্বেষণের একটি কাব্যিক উদযাপন।

আর এবার তাই শৈল্পিক ছোঁয়ায় মানসম্পন্ন সিনেমা উপস্থাপন ও প্রদর্শন করাই তাদের উদ্দেশ্য। ১২ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ২৮ মে। এবারের আসর উপস্থাপনা করবেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!