ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো ৬৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪২, ২৬ আগস্ট ২০২২
আরো ৬৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
ফাইল ফটো

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি একজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৪১ জন ঢাকার মধ্যে এবং ১০০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

Advertisement

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ১৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় চার হাজার ২৯০ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৮৯৫ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ৪ হাজার ৬২৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে তিন হাজার ৮৪০ জন ঢাকার এবং বাকি ৭৮৫ জন ঢাকার বাইরের বাসিন্দা। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জন মারা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!