ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সুখবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩, ২৭ আগস্ট ২০২২
বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সুখবর
বৃষ্টিপাত- ফাইল ফটো

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এদিকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ তিনদিনে দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা তাড়াশ ও সৈয়দপুরে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!