ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একদিনে ৫ ডেঙ্গুরোগীর মৃত্যু, আক্রান্ত ২৮৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৮, ৬ সেপ্টেম্বর ২০২২
একদিনে ৫ ডেঙ্গুরোগীর মৃত্যু, আক্রান্ত ২৮৪
ফাইল ফটো

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্ন হাসপাতালে ২৮৪ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

নতুন ডেঙ্গুরোগী নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫০ জনে। আর চলতি বছরে ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৮৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২২৪ জন এবং ঢাকার বাইরে ৬০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫০ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭১১ জন এবং ঢাকার বাইরে ১৩৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৭ হাজার ৩৯৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৬ হাজার ৫১৬ জন।
 

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!