[ জাতীয় ]
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত আরো ৪৮২
ফাইল ফটো
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরো ৪৮২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৩২৮ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৪ জন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ২৯৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩৯৮ জন।
.png)
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৩৬২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ৬১৭ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!