সোমবার দিবাগত রাতে সাড়ে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ।
এসব ফ্লাইট রাত ৯টার পর থেকে বিভিন্ন সময়ে অবতরণ করে। এ ছাড়া বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
.png)
তিনি জানান, বৈরী আবহাওয়ায় আটটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করেছে। এর মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট একটি ও বাকি সাতটি আন্তর্জাতিক।
তিনি আরো জানান, অভ্যন্তরীণ ফ্লাইটটি সৈয়দপুর থেকে উড্ডয়ন করে ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় সিলেটে অবতরণ করে।
ওসমানী বিমানবন্দরে জরুরি অবতরণ করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, সিঙ্গাপুরের দুটি, টরন্টোর একটি, ব্যাংককের একটি, কলকাতার একটি, চেন্নাইয়ের একটি ও দুবাইয়ের একটি ফ্লাইট।