[ জাতীয় ]
নতুন সদস্য পেল পিএসসি
কে এম আলী আজম- ফাইল ফটো
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব কে এম আলী আজমকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সংবিধানের ক্ষমতাবলে আলী আজমের অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে তাকে পিএসসির সদস্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
.png)
এতে চাকরির মেয়াদ শেষ হওয়ায় আলী আজমকে আগামী বৃহস্পতিবার থেকে অবসরে পাঠিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দায়িত্ব নেয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত আলী আজম পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন।
পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. সোহরাব হোসাইন। নতুন করে আলী আজমকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা ১৩ জন হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পিএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!