এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এয়ার অ্যাস্ট্রার প্রাথমিক পার্কিং স্টেশন হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকল্প স্টেশন হিসেবে রাখা হয়েছে। প্রয়োজন হলে রাতে সিলেট বিমানবন্দরে এয়ারক্রাফটগুলো রাখা হবে।
এয়ার অ্যাস্ট্রা জানায়, প্রাথমিকভাবে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে তারা। তবে অগ্রাধিকার থাকবে কক্সবাজার ও সিলেটের মতো রুটগুলো।
.png)
বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য চারটি উড়োজাহাজ লিজ নেয়ার কথা জানায় এয়ার অ্যাস্ট্রা। এরই মধ্যে এটিআর ৭২-৬০০ মডেলের দুটি এয়ারক্রাফট তাদের বহরে যুক্ত হয়েছে।
২০২১ সালের মাঝামাঝি বেবিচকের কাছে এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি ও ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেয় এয়ার অ্যাস্ট্রা। ৪ নভেম্বর তারা এনওসি পায়। প্রাথমিকভাবে ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করলেও করোনা পরিস্থিতি এবং বিমানবন্দরে উড়োজাহাজ রাখার স্থান সংকটের কারণে অপারেশন শুরু করতে দেরি হয়।