ঢাকা উত্তর সিটির একটি ওয়ার্ডের নির্বাচনে এ কাজটি সম্পন্ন করা হয়েছে বলে ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ৬নং সাধারণ ওয়ার্ডের ভোট পুনর্গণনা করা হয়েছে।
.png)
ঐ নির্বাচনে ৬নং সাধারণ ওয়ার্ডের একজন প্রার্থী ভোট পুনর্গণনার জন্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এতে আবারো ভোট গণনার আদেশ দেন ট্রাইব্যুনাল।
এ আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট পুনর্গণনার জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেন।
এ কমিটি গত ৫ নভেম্বর সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোট পুনর্গণনা করেন। এ সময় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, প্রার্থী, এজেন্ট এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ভোট পুনর্গণনার জন্য নির্বাচনী মালামালের সীলগালা বস্তা খোলা হয়। ইভিএম মেশিনে অডিটকার্ড প্রবেশ করিয়ে তা হতে ফলাফল দেখা হয় এবং তা নির্বাচনের দিন ঘোষিত ফলাফলের সাথে মিলিয়ে দেখা হয়। অডিট কার্ডের ফলাফল এবং ঘোষিত ফলাফল একই পাওয়া যায়।
ইভিএম এ ভোটগ্রহণ করা হলেও তা পুনর্গণনা করা যায়। এবারই প্রথম আদালতের আদেশে ইভিএম এ ভোট গ্রহণের ফলাফল পুনর্গণনা করা হয়েছে।