[ জাতীয় ]
ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ৪২৬
ফাইল ফটো
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ২৫৪ জন। একই সময় ৪২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৩৫৮ জনে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে ১ হাজার ৮০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৭৫৫ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫৫ হাজার ৩০১ জন রোগী।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!