ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডিআরইউ’র সভাপতি মোরসালিন, সম্পাদক সোহেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৪, ৩০ নভেম্বর ২০২২
ডিআরইউ’র সভাপতি মোরসালিন, সম্পাদক সোহেল
ফল ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি বিজয়ীরা- ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল তাদের নাম ঘোষণা করেন।

এ নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন
সহ-সভাপতি দিপু সারোয়ার (৮২৩), যুগ্ম সম্পাদক মঈনুল হাসান (৫০৮), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (৮৭৮), অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (৭১২), দফতর সম্পাদক কাউসার আজম (৮০৬), নারী সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি (৭৪১), প্রচার সম্পাদক কামাল উদ্দিন সুমন (৭৩১), তথ্যপ্রযুক্তি সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল (৭৯২), ক্রীড়া সম্পাদক মাহবুবুল আলম (৭২০), সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী (৭৩৮), কল্যাণ সম্পাদক হয়েছেন তানভীর আহমেদ (৬৬৪)।

Advertisement

মোহাম্মদ নঈমুদ্দীন আপ্যায়ন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- মনির মিল্লাত (৯৩০), ইসমাইল হোসাইন রাসেল (৭৭২), মহসিন ব্যাপারী (৭৫১), মোজাম্মেল হক তুহিন (৬৮৩), কিরণ শেখ (৬৭২), এস এম মোস্তাফিজুর রহমান সুমন (৬৪৮), আলী ইব্রাহিম (৬৩৪)।

এর আগে, সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!