ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১০, ৫ ডিসেম্বর ২০২২
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
ফাইল ফটো

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকাল ৯টা ২ মিনিটের দিকে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) একই সময়ে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের তথ্য দিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।  

আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১, মাঝারি মানের।

Advertisement

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের কলকাতা সীমান্তে। এটি ঢাকা থেকে ৫২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দূরে। উৎপত্তিস্থলটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একদম পশ্চিমবঙ্গ এলাকা ঘেঁষে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!