ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত ৮৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০২, ২২ ডিসেম্বর ২০২২
ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত ৮৯
ফাইল ফটো

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন আরো ৮৯জন।

বৃহস্পতিবার  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ৫৪জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩৫জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫২১জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৯২জন ঢাকার মধ্যে এবং ২২৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

১ জানুয়ারি থেকে ২২ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬১ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৯৪৩জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৯০১জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ৬১ হাজার ৪৯জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদের মধ্যে ৩৮ হাজার ৪৮২জন ঢাকার বাসিন্দা, বাকি ২২ হাজার ৫৬৭জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছর ডেঙ্গুতে মোট ২৭৪ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!