ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: দুদক কমিশনার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৬, ২৩ ডিসেম্বর ২০২২
অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: দুদক কমিশনার
মাদারীপুরের পাঁচখোলা ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে দুর্নীতি দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেছেন, দেশের অর্থ যারা পাচার করে বিদেশ পালিয়ে রয়েছে সেসব অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।

শুক্রবার সকালে মাদারীপুরের পাঁচখোলা ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দুদক কমিশনার আরো বলেন, এখনো দেশে দুর্নীতি হচ্ছে। এসব দুর্নীতিবাজদের দমন করতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা নীতিগতভাবে কার্যক্রম হাতে নিয়েছি। কিন্তু জিরোতে পৌঁছানো হল আমাদের টার্গেট। এখনো আমরা সেখানে পৌঁছাতে পারিনি। এখনো দুর্নীতি আছে এবং কোন কোন ক্ষেত্রে ব্যাপক আকারে আছে। আমরা চাই দুর্নীতি দমন হোক। দুনীতি নির্মূল হোক।

Advertisement

তিনি বলেন, শূন্য সহিষ্ণুতার যে নীতি আমরা গ্রহণ করেছি, এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন একা এই কাজটি করতে পারবে না। সেজন্য সমাজের সব স্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

দিনব্যাপী বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতাল ও শশী হাসপাতালের চিকিৎসকসহ অন্যরা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: দুদক
লিংক সফলভাবে কপি হয়েছে!