ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু: দুইজনের মৃত্যু, হাসপাতালে ৮৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৯, ২৪ ডিসেম্বর ২০২২
ডেঙ্গু: দুইজনের মৃত্যু, হাসপাতালে ৮৯
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় ৫৯ জন ও ঢাকার বাইরে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

বর্তমানে সারাদেশে সর্বমোট ৫০১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৯৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২০৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৭৬ জন মারা গেছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬১ হাজার ৯৭২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩৯ হাজার ২৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২২ হাজার ৯৪৩ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ৬১ হাজার ১৯৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৩৮ হাজার ৫৬১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২২ হাজার ৬৩৪ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!