ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রসিকের ২৬ নম্বর ওয়ার্ডে আবারো ভোটগ্রহণ ১৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৫, ৫ জানুয়ারি ২০২৩
রসিকের ২৬ নম্বর ওয়ার্ডে আবারো ভোটগ্রহণ ১৫ জানুয়ারি
ফাইল ফটো

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে সমান ভোট পাওয়া দুই কাউন্সিলর প্রার্থীর জন্য আবারো ২৬ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ হবে।

এ ভোট নেয়া হবে গামী ১৫ জানুয়ারি। এতে সমান ভোট পাওয়া কাউন্সিলর প্রার্থী মো. শাহাজাদা আরমান ও সাইফুল ইসলাম ফুলু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এ প্রজ্ঞাপনে ১৫ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ ও অন্যান্য ব্যবস্থা নিতে স্থানীয় নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রসিক নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে এম এ রাজ্জাক মণ্ডল (লাটিম), মো. শাহাজাদা আরমান (ঠেলাগাড়ি) ও মো. সাইফুল ইসলাম ফুলু (ঘুড়ি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রসিক
লিংক সফলভাবে কপি হয়েছে!