বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি হাসপাতালে ৫৭ জন এবং অন্যান্য বিভাগে ৯২ জন রোগী ভর্তি রয়েছেন।
.png)
সারাদেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৭৩ জন এবং ঢাকার বাইরে ১৮৭ জন চিকিৎসা নেন।
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২১০ জন। এর মধ্যে ঢাকায় ১১৬ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।