[ জাতীয় ]
ইভিএমের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত হয়নি: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছে না।
বুধবার নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম সম্পর্কে প্রতিনিধিদল প্রশ্ন করেছিলেন, আমরা জানিয়েছি যে ইভিএম নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। কারণ আদৌ ইভিএম এভেইলেবল হবে কি-না। আমরা কী পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারবো সে বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হইনি। তাদের সঙ্গে আমাদের এতটুকুই আলোচনা ছিল।
.png)
ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলির নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন।
এ সময় সিইসির সঙ্গে তিন নির্বাচন কমিশন, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!