ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২২ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারের বদলির আদেশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৩, ১৯ জানুয়ারি ২০২৩
২২ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারের বদলির আদেশ
পুলিশ সদর দফতরের লোগো- ফাইল ফটো

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে পুলিশ সদর দফতর।

বৃহস্পতিবার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়- বদলিকৃত কর্মকর্তারা কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২৯ জানুয়ারি তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ৩০ জানুয়ারি থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

Advertisement

এছাড়া যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন >> এখানে <<

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!