[ জাতীয় ]
১৫০ আসনে ইভিএমে ভোট হবে না: ইসি
ফাইল ফটো
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের কথা থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, পরিকল্পনা কমিশন জানিয়েছে- বৈশ্বিক পরিস্থিতি ও আর্থিক মন্দার কারণে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন প্রকল্প আপাতত প্রক্রিয়াকরণ হচ্ছে না। ফলে আমাদের কাছে যে ইভিএম আছে সেগুলো নিয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে।
.png)
তিনি বলেন, নির্বাচন কমিশন তার রোডম্যাপে বলেছিল, যদি নতুন ইভিএম কিনতে পারে তাহলে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমে ভোট হবে। নতুন ইভিএম না পেলে বিদ্যমান ইভিএমে দিয়ে যতগুলো আসনে ভোট করা সম্ভব সেটা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!