ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৪, ২৩ জানুয়ারি ২০২৩
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ১৫
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন, ঢাকার বাইরে ৯ জন। এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি ২৭ জন এবং অন্যান্য বিভাগে ২৬ জন রোগী ভর্তি আছেন।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ২৩৪ জন এবং ঢাকার বাইরে ২৫৫ জন। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৩০ জন। তাদের মধ্যে ঢাকায় ২০৪ ও ঢাকার বাইরে ২২৬ জন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!