ডেঙ্গু আক্রান্ত আরো চারজন হাসপাতালে
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে তিনজন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরে এক জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশে সর্বমোট ৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২০ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
.png)
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৮৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৫৯ জন রয়েছে।
একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৬৪২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩০৬ জন, ঢাকার বাইরে সারাদেশে ৩৩৬ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আট জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।