[ জাতীয় ]
রায় বাংলায় লেখা নিয়ে কাজ চলমান: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী- ফাইল ফটো
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকদের দেওয়া রায় বাংলা ভাষায় প্রকাশ করার কাজ চলমান রয়েছে।
মঙ্গলবার প্রভাতফেরিতে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ শেষে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, ভাষা অনুবাদে সুপ্রিম কোর্টে নতুন একটি প্রযুক্তি সংযোজিত হয়েছে। আমাদের কর্মকর্তারা যে রায়গুলো এরই মধ্যে লিখেছেন, সেগুলো যেন সুষ্ঠুভাবে অনুবাদ করা হয়, এজন্য আমরা কাজ করছি।
.png)
নতুন এই প্রযুক্তির কারণে রায় অনুবাদ করে বাংলায় পড়া যাবে বলেও জানান তিনি।
দেশের বিচার বিভাগ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এই স্বপ্ন আমরাই বাস্তবায়ন করবো। এই শতাব্দী হবে আমাদের শতাব্দী।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে/এআর/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
প্রধান বিচারপতি
লিংক সফলভাবে কপি হয়েছে!