[ আইন-আদালত ]
বিচারপ্রার্থীদের দ্রুত বাড়ি ফেরানোর নির্দেশ প্রধান বিচারপতির
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী- ফাইল ফটো
বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণ থেকে দ্রুত বাড়ি ফেরানোর জন্য সবাইকে যথাযথভাবে বিচারকর্ম পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মঙ্গলবার সারাদেশের অধস্তন আদালতের জেলা ও দায়রা জজদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধান বিচারপতি এমন নির্দেশনা দেন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে বলেন, আইনজীবীরা বারবার সময় আবেদন করলেই তা যেন গ্রহণ করা না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। অযথা শুনানি মুলতবি করলে বিচার প্রার্থীদের হয়রানি বাড়ে। বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে জেলা জজদের আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিচারকদের সুশৃঙ্খলভাবে কোর্ট পরিচালনা করতে হবে।
তিনি সততা ও দক্ষতা নিয়ে ন্যায়বিচার করার মানসে মনোনিবেশ করার জন্য দেশের বিচারকদের দিক-নির্দেশনা দেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
প্রধান বিচারপতি
লিংক সফলভাবে কপি হয়েছে!