ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী: জাজেস কমিটির সভা ডেকেছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৮, ২৩ নভেম্বর ২০২২
সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী: জাজেস কমিটির সভা ডেকেছেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্ট- ফাইল ফটো

বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জাজেস কমিটি গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই ২২ সদস্যের জাজেস কমিটির সভাপতি। কমিটিতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতির পাশাপাশি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরকে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!