ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

দুর্নীতি-অনিয়মে জড়িত কোনো বিচারককে ছাড় নয়: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩০, ২৭ ডিসেম্বর ২০২২
দুর্নীতি-অনিয়মে জড়িত কোনো বিচারককে ছাড় নয়: প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

দুর্নীতি ও অনিয়মে জড়িত কোনো বিচারককে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আইনজীবীদের কোন অন্যায় দাবির কাছে মাথা নত না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের   উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশে বলেন, আইনজীবীরা বারবার সময় আবেদন করলেই তা যেন গ্রহণ করা না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। অযথা শুনানি মুলতবি করলে বিচারপ্রার্থীদের হয়রানি বাড়ে। বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে জেলা জজদের আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। বিচারকদের সুশৃঙ্খলভাবে কোর্ট পরিচালনা করতে বলেন তিনি।

Advertisement

সম্প্রতি কয়েকটি জেলা আদালতে আইনজীবীদের সঙ্গে বিচারকদের বাহাসের ঘটনা ঘটে। এগুলোও প্রধান বিচারপতির নজরে আনেন জেলা জজরা।

প্রধান বিচারপতি বলেন, কোর্টের ডেকোরাম সবাইকে বজায় রাখতে হবে। কোন বিচারকের সঙ্গে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটলে তা প্রধান বিচারপতিকে অবহিত করতে হবে। কোর্টের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!