[ আইন-আদালত ]
প্রধান বিচারপতির অভিভাষণ ২৭ ডিসেম্বর
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী- ফাইল ফটো
দেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রোববার আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক স্মারক থেকে এ তথ্য জানা গেছে।
স্মারকে বলা হয়েছে, বিচার বিভাগে আরো গতিশীলতা আনার লক্ষ্যে আগামী মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ১১টায় সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মতবিনিময় এবং দিক-নির্দেশনামূলক অভিভাষণ দেবেন।
.png)
সব জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
প্রধান বিচারপতি
লিংক সফলভাবে কপি হয়েছে!