ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হাইকোর্টে ৫০ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:২৪, ১৮ জুলাই ২০২২
হাইকোর্টে ৫০ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
ফাইল ফটো

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বুধবার থেকে বিচার কাজ পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সোমবার  এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করছি যে,আগামী বুধবার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের  বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।

Advertisement

নোটিশে ৫০ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২০টি একক বেঞ্চ রয়েছে।

গত ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ছিল। ছুটি শেষে কোর্ট খোলার দুদিন আগে এ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!