ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮, ৯ নভেম্বর ২০২২
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
হাইকোর্টের লোগো- ফাইল ফটো

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি।

বুধবার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় (১০ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের প্রশাসন ভবনে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এই সভায় নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!