জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৪১তম বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা বেড়ে দাঁড়াবে ২ হাজার ৫০৫ জন।
.png)
এ বছরের ডিসেম্বরে ৪১তম বিসিএসের ভাইভা শুরু হয়। এই ভাইভা এখনো চলছে। গত বছরের ডিসেম্বর মাসে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।
এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী।