ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হজ নিবন্ধনের সময় ফের বাড়লো

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:০৫, ১৬ মার্চ ২০২৩
হজ নিবন্ধনের সময় ফের বাড়লো
ছবি: সংগৃহীত

সরকারি-বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধনের সময়সীমা আবারো বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। ২১ মার্চ পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া পাওয়ায় পরে সময় আরো পাঁচদিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধনের হার ছিল খুবই কম। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়।

Advertisement

চলতি বছরের ২৭ জুন (চাঁদ দেখা সাপেক্ষে) অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!