ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ৬ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৮, ২৫ মার্চ ২০২৩
ডেঙ্গু আক্রান্ত আরো ৬ জন হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি নতুন ছয়জন ডেঙ্গুরোগীর সঙ্গে ঢাকায় পাঁচজন এবং ঢাকার বাইরে একজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

বর্তমানে সারাদেশে সর্বমোট ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে আটজন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮২৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪০৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪১৭ জন রয়েছেন।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৯৪ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৮৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪০৬ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮১ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!